হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির,হেলাল মাহমুদ, বাপসনিউজঃ প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন-বিরোধী অভিযানের নিষ্ঠুর শিকার হলেন আরেক বাংলাদেশী এনামুল হক এনাম (৬৪)১৪ অক্টোবর ২০২৬,নিউইয়র্কের বাফেলো থেকে আইস (ইমিগ্রেশন পুলিশ) তাকে গ্রেফতার করেছে।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ ।৩৫,বছরের অধিক সময় যাবত যুক্তরাষ্ট্রে বসবাস করলেও গ্রীণকার্ড হয়নি অর্থাৎ কুমিল্লার সন্তান এনাম অবৈধভাবেই বাস করছিলেন। তার গ্রেফতারের তথ্য নিশ্চিত করে অভিবাসন বিষয়ের এটর্নী এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের পরিচালক মঈন চৌধুরী বাপসনিউজকে জানান, অভিবাসনের মামুলি বিধি লংঘন ব্যতিত এনাম সাহেব আর কোন অপকর্মে লিপ্ত ছিলেন না। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী শুধুমাত্র গুরুতর অপরাধীরাই গ্রেফতার হচ্ছেন না, অসহায়-নিরপরাধ অভিবাসীরাও গ্রেফতার ও বহিষ্কারের শিকার হচ্ছেন। এটর্নী মঈন চৌধুরী উল্লেখ করেন, এনামুল হক সাংস্কৃতিক সংগঠক হিসেবে গত কয়েক দশকে বেশ কিছু তারকা শিল্পীকে স্পন্সর করে যুক্তরাষ্ট্রে এনেছেন। সাড়া জাগানো অনুষ্ঠান করেছেন। এরমধ্যে অনেক শিল্পীই গ্রীণকার্ড পেয়েছেন। বিদ্যমান রীতি অনুযায়ী সিটিজেনশিপও নিয়েছেন। কিন্তু এনামুল হক পাননি। প্রেসিডেন্ট ট্রাম্পের ধর-পাকড়ের আতংকে আরো অনেকের মত এনামুল হকও নিউইয়র্ক সিটি ছেড়ে ভার্জিনিয়ায় আস্থানা গেড়েছিলেন। সেখানেও স্বস্তি না পেয়ে বছর তিনেক আগে বাফেলোতে অবস্থান নেন এবং ট্যাক্সি চালিয়ে দিনাতিপাত করছিলেন। গত শুক্রবার ট্যাক্সি চালানো অবস্থায়ই আইস তাকে গ্রেফতার করেছে বলে বাফেলোর প্রবাসীরা জানান। এটর্নী মঈন উল্লেখ করেছেন, গত কয়েকমাসে বাফেলো থেকে ডজন দুয়েক বাংলাদেশীসহ ৪ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। এরফলে সেখানকার কম্যুনিটিতে অস্বস্তি বিরাজ করছে। অপরদিকে, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, চলতি বছর নিউইয়র্ক স্টেট থেকে গ্রেফতারের সংখ্যা ৭ হাজারের অধিক। আর সারা আমেরিকা থেকে গ্রেফতারের সংখ্যা ৫ লাখ ৯৫ হাজার। এছাড়া আরো ২৫ লাখের মত স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। নিউইয়র্ক সিটি থেকেও প্রতিদিনই গ্রেফতারের সংবাদ পাওয়া যাচ্ছে। অভিবাসী এটর্নী এবং অভিবাসীদের অধিকার নিয়ে কর্মরত সংস্থাসমূহের অভিযোগ অনুযায়ী, গ্রেফতারকৃতদের ৮৫% এর বিরুদ্ধেই গুরুতর কোন অপরাধে লিপ্ত থাকার তথ্য নেই। অর্থাৎ নির্বিচারে গ্রেফতারের ঘটনা ঘটছে। তাদেরেই অন্যতম হলেন এনামুল হক।
শরিফুল ইসলাম সিয়াম: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ১৫ এপ্রিল ২০২৬ (বুধবার) ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজে বৈশাখী মেলা ও হৃদয়গ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কলেজের জামতলা প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় সরকারি হরগঙ্গা কলেজের ১৫টি বিভাগসহ বাঁধন, যুব রেড ক্রিসেন্ট, স্কাউট, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও তথ্য কেন্দ্র মিলিয়ে মোট ২০টি স্টল অংশগ্রহণ করে। প্রতিটি স্টলই আবহমান গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি-কালচার, খাবার সংস্কৃতি এবং আধুনিকতার সমন্বয়ে দৃষ্টিনন্দনভা...
এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া এবং আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। এসময় তিনি সর্বদা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বকচর কন্টিপাড়া দারুস সালাম দাখ...
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া: নারায়ণগঞ্জ, ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চাষাড়া গোলচত্বর থেকে এক বর্ণাঢ্য “বৈশাখী শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে জেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এসম...
শেরপুর প্রতিনিধি: সারাদেশে সরকারি নির্দেশনায় ‘বৈশাখী শোভাযাত্রা’র মাধ্যমে বাংলা নববর্ষ বরণ করা হলেও শেরপুরের শ্রীবরদীতে তা পালন করা হয়েছে ভিন্ন নামে। সেখানে ‘বৈশাখী শোভাযাত্রা‘র পরিবর্তে ‘আনন্দ শোভাযাত্রা’র ব্যানারে বাংলা বর্ষবরণ করেছে উপজেলা প্রশাসন। এমন আয়োজনে স্থানীয় পর্যায়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শ্রীবরদী উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন...
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির সূচনায় কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুন...