সরকারি হরগঙ্গা কলেজে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম স্থান অর্জন

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

 

শরিফুল ইসলাম সিয়াম:

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ১৫ এপ্রিল ২০২৬ (বুধবার) ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজে বৈশাখী মেলা ও হৃদয়গ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের জামতলা প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় সরকারি হরগঙ্গা কলেজের ১৫টি বিভাগসহ বাঁধন, যুব রেড ক্রিসেন্ট, স্কাউট, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও তথ্য কেন্দ্র মিলিয়ে মোট ২০টি স্টল অংশগ্রহণ করে। প্রতিটি স্টলই আবহমান গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি-কালচার, খাবার সংস্কৃতি এবং আধুনিকতার সমন্বয়ে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপিত হয়, যা মেলাকে করে তোলে জাঁকজমকপূর্ণ ও প্রাণবন্ত।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি মেলায় বিশেষ প্রাণ সঞ্চার করে। এছাড়াও বিভিন্ন অতিথির উপস্থিতি আয়োজনকে আরও সমৃদ্ধ করে তোলে।

বৈশাখী আয়োজনকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করে তুলতে স্টল প্রদর্শনীর ওপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে সরকারি হরগঙ্গা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ১২০ নম্বরের মধ্যে ১১৩ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে।

প্রথমবারের মতো এ অর্জনের মাধ্যমে উদ্ভিদবিজ্ঞান বিভাগ নতুন এক ইতিহাস সৃষ্টি করে সকলকে চমকিত করে। বিভাগের এই সাফল্যের পেছনে বিভাগীয় প্রধান অধ্যাপক আবু আহমদ আহসান কবিরের সার্বিক দিকনির্দেশনা, বৈশাখী মেলা উদযাপন কমিটির কার্যকর পরিকল্পনা, সৃজনশীল থিম উপস্থাপন এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন কলেজের শিক্ষা-সংস্কৃতি চর্চায় নতুন মাত্রা যোগ করেছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত