জিনিয়া নাট্য সংগঠনের উদ্যোগে ৩টি নাটকের শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এ আয়োজন করে সংগঠনটি।
এসময় জিনিয়া নাট্য সংগঠনের সভাপতি জুয়েল চৌধুরীর অনুরোধে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যিকার নির্দেশক ও চলচিত্র অভিনেতা ফজলুল হক পলাশ । অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন - ফতুল্লা থানা ওলামা দলের আহবায়ক জিলানী ফকির, শাম্মী থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যকার নির্দেশক এস এম ইকবাল রুমি,নারায়ণগঞ্জ নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শামসুল আহসান রহমান রোমান, সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি মাসুমুল হক সোহেল, সম্মিলিত নাট্যকর্মী জোটের সাধারণ সম্পাদক কবির প্রধান, কেন্দ্রীয় নাট্য সংস্থা কে নাসং এর সাংগঠনিক সম্পাদক এম.আর হায়দার রানা,নারায়ণগঞ্জ নাট্য শিল্পী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর আজিজ ইমন, আনন্দ থিয়েটারের দলপতি শাহ আলম ভূঁইয়া, মাসদাইর থিয়েটারের দলপতি আব্দুল হামিদ ও উর্মি নাট্য গোষ্ঠীর দলপতি এম এ মালেক।
আনোয়ার হোসেন সজিবের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন জিনিয়া নাট্য সংগঠনের সভাপতি জুয়েল চৌধুরী এবং প্রযোজক ফারজানা আক্তার অন্তরা ও কাজল আক্তার ঝর্না।
এসময় বিভিন্ন নাট্য সংগঠনের নেতৃবৃন্দ, কলাকুশলী ও অভিনয় শিল্পীরা উপস্থিত ছিলেন।