নারায়ণগঞ্জে ‘গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:


​নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে "গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন" শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার (২৯ আগস্ট) আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ এড. আলহাজ্ আবুল কালাম ।
​অনুষ্ঠানে বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূল চেতনা ও রাষ্ট্র সংস্কারের প্রতি গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার রক্তে অর্জিত বিপ্লব এবং নতুন বাংলাদেশের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা রক্ষা করা আমাদের দায়িত্ব। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।
​সভায় জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের বীর শহীদ পরিবার ও আহতদের সম্মান জানানো হয়। পাশাপাশি আন্দোলনে সংঘটিত অন্যায়ের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। 
এসময় উপস্থিত ছিলেন, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মাসুকুল ইসলাম রাজিব, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের উপদেষ্টা, মশিউর রহমান রনি।
অনুষ্ঠানে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সভাপতি আবু হাসান টিপু'র সভাপতিত্বে ও বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সম্পাদক এম আর বি মামুন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহনগর এর সিনিয়র সহ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ,মহানগর জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাম্যবাদী দলের সভাপতি হানিফ সহ
আলোচনা সভায় রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের ছাত্র-জনতা অংশ নেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত