ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস বরাবরের মতোই তুঙ্গে। ঘরে বসেই দেশীয় তিনটি টেলিভিশন চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এই বৈশ্বিক আসরের খেলা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব সংগ্রহ করেছে চ্যানেলগুলো।
টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোন, ট্যাবলেট ও ল্যাপটপসহ বিভিন্ন স্মার্ট ডিভাইসেও বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে। নির্ধারিত গ্রাহক ফি পরিশোধের মাধ্যমে মাই রবি, টফি এবং বায়োস্কোপ প্ল্যাটফর্মে ঘরে বসেই উপভোগ করা যাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল আসর।