অপরাধীদের আতঙ্ক,জনগণের আস্থার প্রতীক পুলিশের অভিযান পরিচালিত বোয়ালিয়া থানার সিভিল টিম

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় শিশু মোঃ রাহিম শেখ (১২)-কে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের নির্দেশনা অনুযায়ী নিজ দেশে ফেরত পাঠানো হয়। বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলামের উদ্যোগে এবং এসআই মাসুদ কবিরের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রম জনমনে ইতিবাচক সাড়া ফেলে।

 

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, “অপরাধ দমনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং কিংবা যে কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। পুলিশের অভিযান পরিচালিত (সিভিল টিম) অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

 

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন বলেন, “পুলিশের কাজের সমালোচনা যেমন হয়, তেমনি ভালো কাজের স্বীকৃতিও দেওয়া উচিত। বোয়ালিয়া মডেল থানার পুলিশের অভিযান পরিচালিত (সিভিল টিম) যেভাবে একের পর এক অপরাধীকে আইনের আওতায় আনছে, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে দ্রুত অপরাধী গ্রেপ্তার এবং মানবিক পুলিশিংয়ের বিষয়গুলো জনগণের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।”

 

স্থানীয় সচেতন মহল মনে করছে, বোয়ালিয়া মডেল থানার পুলিশের অভিযান পরিচালিত (সিভিল টিম) এর ধারাবাহিক অভিযান ও সফলতার কারণে নগরীতে অপরাধপ্রবণতা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা এখন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে আগের মতো প্রকাশ্যে তৎপরতা চালাতে পারছে না।

 

নগরবাসীর প্রত্যাশা, বোয়ালিয়া মডেল থানার পুলিশের অভিযান পরিচালিত (সিভিল টিম) এর এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাজশাহী গড়ে তুলতে তারা আরও কার্যকর ভূমিকা পালন করবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত