বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি জসিম গাজী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

নারায়ণগঞ্জ, ৩১ মে ২০২৬ (রবিবার): নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. জসিম গাজী (৪২)। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মো. হানিফ গাজী এবং মাতা তাওহীদা বেগম। তিনি শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, রূপগঞ্জ উপজেলা আওয়ামী প্রজন্মলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শেখ রাসেল নগর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ২টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ২ নম্বর ওয়ার্ডের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত