চট্টগ্রাম প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে মৃত প্রশান্ত বড়ুয়ার একমাত্র কন্যা প্যারালাইসিস রোগী শিবু রানী বড়ুয়াকে বসতভিটা সহ যাবতীয়
সম্পত্তি আত্মাসাৎ করতে একটি চক্র তার জাতীয় পরিচয় পএ স্মার্ট কার্ড বাতিল চেয়ে আবেদন করেছে মর্মে অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগী শিবু রানী বড়ুয়া উদ্ধিগ্ন হয়ে হয়েছে। জানা যায়,
শিবু রানী বড়ুয়া বাদী হয়ে পটিয়া প্রথম সিনিয়র যুগ্ম জজ আদালতে অপর মামলা নং১৬/২৪ ইং চলমান রয়েছে।
বর্তমান মামলাটি বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় উক্ত মামলার বিবাদীগণ জঙ্গলখাইন ইউপি'র এক সদস্যর পরস্পর যোগসাজশে শিবু রানী বড়ুয়ার ওয়ারিশ সনদ বাতিল পূর্বক বসতভিটা
জায়গা জবরদখল নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে শিবু রানী বড়ুয়া অভিযোগ করেন। প্রতিপক্ষরা তার জাতীয় পরিচয় পএ স্মার্ট কার্ড বাতিল চেয়ে নির্বাচন কমিশন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি করছে বলে ভুক্তভোগীর অভিযোগ। মামলা সুত্রে জানায় যায়, প্রশান্ত বড়ুয়া মরনে এক কন্যা সন্তান রেখে যায় যাঁহার নাম শিবু রানী বড়ুয়া। জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান বিগত ২০১৪ সালে সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন ফরিদ ও ২০২১ সালে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গাজী ইদ্রিস ওয়ারিশ সনদ প্রদান করেন। এছাড়াও শিবু রানী বড়ুয়ার স্মার্ট কার্ড, জাতীয় পরিচয় পত্র, জাতীয় সনদ সব রয়েছে। এর মধ্যে প্রতিপক্ষ বিবাদীগণ তার ওয়ারিশ সনদ বাতিল করে তার শিরু রানী বড়ুয়ার বসতভিটা সহ যাবতীয় সম্পত্তি দখলে নিতে নানান কূটকৌশল অবলম্বন করে যাচ্ছে বলে শিবু রানী বড়ুয়া পটিয়া উপজেলার প্রশাসন, নির্বাচন কমিশন সহ উর্ধতন সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষিয়ে চট্টগ্রাম আদালতে সিনিয়র আইনজীবী এডভোকেট লিটন কান্তি গুহ জানান, যে কেউ ইচ্ছে কারও নাগরিক জাতীয় পরিচয় পএ স্মার্ট কার্ড বাতিল চাওয়ার আইন সম্মত নহে, সুতরাং শিবু রানী বড়ুয়ার জাতীয় পরিচয় পএ স্মার্ট কার্ড বাতিল চাওয়ার এক্তিয়ার নেই,যেহেতু সে বাংলাদেশ নাগরিক এবং তার প্রাপ্য ন্যায়্য অধিকার কেউ বঞ্চিত করতে পারবে না। শুধু মাএ জায়গা আত্মসাৎ করতে এসব ষড়যন্ত্র কৌশল বিচারকের চোখে এটা দৃশ্যমান হবে।