রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবা, বিদেশি মদ ও নগদ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির ৪০ হাজার টাকাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় এবং এ.এইচ.এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এসআই রৌশন আলীর নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি আভিযানিক দল গত ২৩ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে তারাব পৌরসভা এলাকার তেতলাব এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলো— মোঃ নয়ন মিয়া (২৬), মোঃ রাজ রায়হান রাব্বি (২৪) এবং মোঃ সুলতান (৩০)। তারা সবাই তেতলাব এলাকার বাসিন্দা।

এসময় তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত