রংপুর বিভাগীয় কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হলেন শ্রী অর্জুন রায়
সংবাদ:
সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৭/০২/২০২৬ খ্রি. তারিখে জনাব শ্রী অর্জুন রায়-কে রংপুর বিভাগীয় কমিটির কার্যকরী সদস্য পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও বিস্তৃত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শ্রী অর্জুন রায়ের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
নির্বাচিত হওয়ার পর শ্রী অর্জুন রায় বলেন, সমাজের নির্যাতিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করতে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন। মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
সংগঠনের নেতৃবৃন্দ তার সফলতা কামনা করে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।