সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থায় নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ।
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ
সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থা–এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জনাবা কামনা আক্তার জুইকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। তার নির্বাচনের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নেতৃত্বগুণ ও অভিজ্ঞতার মাধ্যমে তিনি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান প্রদীপ চন্দ্র বর্মন জানান, নবনির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাবা কামনা আক্তার জুই, মহাসচিব ডা. আবু বক্কর সিদ্দিক এবং সিনিয়র যুগ্ম মহাসচিব (সাংগঠনিক) মনী ইসলাম—এই তিনজনের সমন্বয়ে মানবতার কল্যাণে কাজ এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মাঠপর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে পরামর্শক্রমে কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
নির্বাচিত হওয়ার পর কামনা আক্তার জুই বলেন, নির্যাতিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে থেকে মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
সংগঠনের পক্ষ থেকে তার সফলতা কামনা করা হয়েছে এবং সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।