আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারকাতুহু । আমি রিমন হোসেন, সৌদি আরব প্রবাসী। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এবং ঢাকা থেকে নিয়মিত প্রকাশিত সংবাদ মাধ্যম "আধুনিক সংবাদ" পত্রিকার একজন সক্রিয় গণমাধ্যম ও মানবাধিকার কর্মী । "সৌদি আরব প্রতিনিধি" হিসেবে সুনামের সহিত কাজ করে যাচ্ছি। বিশেষ করে ভুক্তভোগী প্রবাসীদের পাশে থেকে অভিযোগ অনুযায়ী তাহাদের সহায়তার জন্য কাজ করে যাচ্ছি। বর্তমানে আমার এই কাজকে ব্যাহত করার জন্য কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে হেও প্রতিপন্ন ও বিতর্কিত করার উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট মানহীনকর উক্তি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার সহ ৩ মিডিয়াতে হুমকি প্রদান করে আসছে। আমি ফেইসবুক পেইজে "প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ" মাধ্যমে সকল আপডেট দিচ্ছি সেখানেও অপপ্রচার চালানো অব্যাহত রয়েছে। আমার পরিচিত এবং দেশ ও প্রবাসে অবস্থিত সদস্য এবং শুভানুধ্যায়ী সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমার নামে ২৩ অক্টোবর "দৈনিক বাংলার সংবাদ" নামে অনলাইন পোর্টালে মানহানিকর বাক্য ব্যবহার করে সংবাদ প্রকাশ সহ ২ লাখ ৪০ হাজার টাকা আত্নসাতের মিথ্যা অভিযোগ তুলে প্রকাশ করা হয়েছে। আমাকে ভুয়া সাংবাদিক এবং মানবাধিকারকর্মী বলে অপপ্রচার চালানো হচ্ছে । উল্লেখিত সংস্থা এনপিএস ও আধুনিক সংবাদ পত্রিকার জন্য মানহানি ও আপমানজনক। কারন, এনপিএস একটি সরকারি নিবন্ধন প্রাপ্ত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা এবং আধুনিক সংবাদ পত্রিকাটি একটি ডিক্লারেশন প্রাপ্ত পত্রিকা । কোন প্রকারের তথ্য প্রমাণ ছাড়া সৌদি আরব প্রবাসী সেলিম রানা মিথ্যা বানোয়াট ও মানহানিকর ভিত্তিহীন সংবাদ প্রচার করে সংস্থা ও পত্রিকার ক্ষতিসাধন করে যাচ্ছে। যাহা আইনত দন্দনীয় অপরাধ । এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। একই সাথে সকল শুভানুধ্যায়ীদেরকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানাচ্ছি। আসুন নিজে আইন মেনে চলি এবং অপরকে আইন মানতে সহযোগিতা করি । ধন্যবাদ রিমন হোসেন, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী সৌদি আরব
প্রদীপ চন্দ্র বর্মনের মানবাধিকার রক্ষায় অঙ্গীকার মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন সাপেক্ষে ২০২০ সালে জনাব প্রদীপ চন্দ্র বর্মন সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি নির্যাতিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বাল্যবিবাহ, মাদকদ্রব্য, খাদ্যে ভেজাল, নারী ও শিশু নির্যাতন এবং জমি জবরদখলের মতো স...
সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থায় নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ। মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থা–এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জনাবা কামনা আক্তার জুইকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। তার নির্বাচনের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নেতৃত্বগুণ ও অভিজ্ঞতার মাধ্যমে তিনি সংগঠনের লক্...
আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম জোরদারের ঘোষণা। নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০২০ সালের অনুমোদনক্রমে আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব প্রদীপ চন্দ্র বর্মন। দায়িত্ব গ্রহণের পর তিনি দৈনিক বাংলাদেশ দিগন্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে সংগঠনের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, সততা ও নিষ্ঠার সাথে সমাজের নির্যাতিত, নিপীড়িত এবং অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়...