প্রদীপ চন্দ্র বর্মনের মানবাধিকার রক্ষায় অঙ্গীকার
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন সাপেক্ষে ২০২০ সালে জনাব প্রদীপ চন্দ্র বর্মন সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি নির্যাতিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বাল্যবিবাহ, মাদকদ্রব্য, খাদ্যে ভেজাল, নারী ও শিশু নির্যাতন এবং জমি জবরদখলের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের মাধ্যমে মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয়ও জানান তিনি।