রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ ০৪ জন মাদক কারবারি গ্রেফতার।

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ ০৪ জন মাদক কারবারি গ্রেফতার।

 

০৫ মার্চ ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার) দিবাগত রাত অনুমান ০২:২০ ঘটিকায় "গ" সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন এর নেতৃত্বে এস.আই (নিঃ) মোঃ আবু সাদেক সঙ্গীয় ফোর্স রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া সাকিনস্থ চনপাড়ায় ২নং ওয়ার্ডে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪ (চার) কেজি ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ ০৪ জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ০৪ জনকে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম-ঠিকানাঃ ১। জ্যোতি (২৩), পিতাঃ সিরাজ, স্বামীঃ ইমন, মাতাঃ আছমা, ২। তানজিল (২৬), পিতাঃ বরকত উল্লাহ, মাতাঃ শাহানাজ পারভীন, ৩। মোঃ তপন (২৯), পিতাঃ মৃত গিয়াস উদ্দিন, মাতাঃ মৃত হোসনে আরা, সর্ব সাং- চনপাড়া, ২নং পুনর্বাসন কেন্দ্র, ইউপি- কায়েতপাড়া, থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ, ৪। মোঃ ইব্রাহীম (২৮), পিতাঃ মৃত বেলায়েত হোসেন, মাতাঃ বিলকিছ, সাং-ফুলজড়ি, থানাঃ বরগুনা সদর, জেলাঃ বরগুনা, এ/পি সাং- চনপাড়া, ২নং পুনর্বাসন কেন্দ্র (বাবুলের বাড়ীর ভাড়াটিয়া), ইউপি-কায়েতপাড়া, থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে এবং এসময় পলাতক ১। মোঃ ইমন মিয়া (২৫), পিতাঃ মোঃ নিয়াজ, ২। মোঃ আসমা (৪২), স্বামীঃ মোঃ নিয়াজ, ৩। মোসাঃ কয়লা (৪৫), স্বামীঃ মোঃ সোহেল লাল, পিতাঃ মৃত শফি পাগলা, ৪। মোঃ নিয়াজ (৫০), পিতাঃ মৃত লতিফ মেম্বার, সর্ব সাং-চনপাড়া, ২নং পুনর্বাসন কেন্দ্র, ইউপি-কায়েতপাড়া, থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ'গনের নাম- ঠিকানা প্রকাশ করে। অতঃপর ধৃত আসামিদের হেফাজত থেকে ৪ (চার) কেজি ২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত