নারায়ণগঞ্জে ‘শিশুশ্রম নিরসনে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দৈনিক বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ

নারায়ণগঞ্জে ‘শিশুশ্রম নিরসনে করণীয়’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত উপসচিব জনাব মোঃ আব্দুল ওয়াদুদ।

সেমিনারে শিশুশ্রম প্রতিরোধে করণীয়, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, শিশুশ্রম নিরসনে সামাজিক সচেতনতা ও আইন প্রয়োগের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত