গ্যাস পাম্পে ভ'য়া'ব'হ অ'গ্নি'কা'ণ্ড, দ'গ্ধ ১০

নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্যাস পাম্পে ভ'য়া'ব'হ অ'গ্নি'কা'ণ্ড, দ'গ্ধ ১০

 

নিউজ ডেস্ক:

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের একটি গ্যাস পাম্পের গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার সময়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

 

দগ্ধদের মধ্যে কক্সবাজার সদর হাসপাতাল থেকে অগ্নিদগ্ধ ৮ জনকে চট্টগ্রাম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। গ্যাস পাম্পটির আশপাশের এলাকায় রেড় এলার্ট জারি করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

সরে জমিনে দেখা যায়, দগ্ধ ব্যক্তিদের একে একে কক্সবাজার সদর হাসপাতালে আনা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই-তিন আগে চালু হওয়া গ্যাস পাম্পটিতে আজ সন্ধ্যার দিকে হঠাৎ করে গ্যাস লাইনে লিকেজ দেখা দেয়। পরে রাত ১০টার দিকে আগুন ধরে তা মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায়ছ ড়িয়ে পড়ে।

 

সোর্স কালবেলা নিউজ ডেস্ক।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত