মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রী গুলতাজ বেগমের পরিবার বর্তমানে চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। গত তিন দিন ধরে টানা ভারী বর্ষণের ফলে তাদের বসতবাড়ির একটি অংশ ও দেয়াল ধসে পড়ে। আকস্মিক এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন সামান্য আহত হন। সাত কন্যাসন্তান নিয়ে পরিবারটি বর্তমানে নিরাপদ আশ্রয়ের অভাবে অনিশ্চয়তা ও চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। পরিবারের প্রধান নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে কোমরের গুরুতর সমস্যায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না। ফলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কর্মক্ষম না থাকায় পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছে। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ তাদের দুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। মানবিক বিবেচনায় পরিবারটির বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহায়তা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং মানবিক হৃদয়ের সকল মানুষের প্রতি এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে। সবার আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতায় সাত কন্যাসন্তানসহ পরিবারটি নতুন করে বেঁচে থাকার সাহস ও আশার আলো খুঁজে পাবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।
স্টাফ রিপোর্টার রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতাল-এ বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে আগুনের খবরে হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে প্রকৃতির তা'ণ্ডব শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে।মঙ্গলবার বিকাল ৪টার সময় ৪৫ মিনিটের ভয়াবহ শিলাবৃষ্টি ল'ণ্ড'ভণ্ড জনপদ, দিশেহারা কৃষক! আকাশ থেকে ঝরল যেন পাথর শিলাবৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি প্রকৃতির রুদ্রমূর্তি টানা ৪৫ মিনিটের শিলাবৃষ্টিতে ধ্বং'সের পথে কয়েক হাজার হেক্টর আম বাগান ও কৃষি খাত। ম'রার ওপর খাঁ'ড়ার ঘা শিলাবৃষ্টির কবলে কা'ন্নায় ভে'ঙে পড়েছেন আম চাষি ও কৃষকরা। চাঁপা...
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া : নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে খাল পুনঃখনন কার্যক্রম শুরু করেছে জেলা পরিষদ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ফতুল্লার কায়েমপুর ফকির রোড সংলগ্ন একটি খাল খননের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। উদ্বোধনকালে তিনি বলেন, চলতি মাসের শুরুতে স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খালটি পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, খালটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং বর্ষা মৌসুমে এলাক...
দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কালিগঞ্জে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি, দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কালিগঞ্জের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ...
গ্যাস পাম্পে ভ'য়া'ব'হ অ'গ্নি'কা'ণ্ড, দ'গ্ধ ১০ নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের একটি গ্যাস পাম্পের গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার সময়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দগ্ধদের মধ্যে কক্সবাজার সদর হাসপাতাল থেকে অগ্নিদগ্ধ ৮ জনকে চট্টগ্রাম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্...