নারায়ণগঞ্জে হাজীদের জন্য ৩ দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

 

 

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া:

আসন্ন হজ পালনের প্রস্তুতির অংশ হিসেবে নারায়ণগঞ্জে হাজীদের জন্য ৩ দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৬ এপ্রিল) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের যৌথ ব্যবস্থাপনায় “হজ প্রশিক্ষণ ২০২৬” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশগ্রহণকারী হাজীদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তাই হজ পালনের আগে এর সঠিক নিয়ম-কানুন, করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে হাজীরা হজের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন এবং সঠিকভাবে হজ পালন করতে সক্ষম হবেন।

 

প্রশিক্ষণ কর্মশালায় হজের আনুষ্ঠানিকতা, করণীয়-বর্জনীয় বিষয়, স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী হাজীরা এ প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবধর্মী দিকনির্দেশনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত