কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোরে উপজেলার সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ আজ শনিবার দুপুরে এ তথ্য জানান। তিনি জানান, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আমানগন্ডা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে। জব্দ করা শাড়িগুলো বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে বিজিবি জানিয়েছে।
শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বরিশাল জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন্দ্র কুমার বাইন এবং উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জরা। পরিদর্শনের অংশ হিসেবে উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া থানার বিভিন্ন পূজামণ্ডপে আয়োজিত মতবিনিময় সভায় অতিথিরা পূ...
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ঢাকার আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।...
নাটোর জেলা পুলিশের তৎপরতা, পেশাদারিত্ব ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারে উদ্ধার করা হয়েছে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের (১৮) হারানো ল্যাপটপ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে উদ্ধারকৃত ল্যাপটপটি তাঁর হাতে তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক কিরিলের ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে যায়। এ ঘটনায় তিনি নাটোর থানায় লিখিত অভিযোগ দিলে জিডি নং-৫১২, তারিখ ৭ অক্টোবর ২০২৬,...
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে ১০ইং অক্টোবর শনিবার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, অস্ত্রধারী সন্ত্রাসী ও দাঙ্গাবাজ গ্রেফতার এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশ, এসআরবি, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পুলিশের নেতৃত্ব দেন রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর। নরসিংদী-ব্রাহ্মণবাড়িয়া দুই জেলার সীমান্তবর্তী চরাঞ্চল নিলক্ষা ও চরমধূয়া ইউনিয়নে এ অভ...
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। একই সঙ্গে মাদক ও অস্ত্র উদ্ধার, সাইবার অপরাধ দমন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং স্পর্শকাতর মামলার তদন্তে অগ্রগতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচন...