ঢাকার ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জন কেন্দ্র পরিদর্শন, প্রস্তুত ডুবুরি দল

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকার প্রধান প্রতিমা বিসর্জন কেন্দ্র ওয়াইজঘাট-সদরঘাট এলাকা পরিদর্শন করেছেন ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, পিএফএম।

 

বুধবার (২১ অক্টোবর) পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জোন-১-এর জোন কমান্ডার মোঃ এনামুল হক, ওয়্যারহাউজ ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

 

প্রতিমা বিসর্জন কার্যক্রম চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মহাপরিচালকের নির্দেশনায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিসর্জনকেন্দ্রে নিয়ন্ত্রণকক্ষ স্থাপনের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সার্বক্ষণিক ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা বিসর্জন কার্যক্রম নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রস্তুতি এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

 

বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ দিগন্ত প্রতিবেদনে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত