হাম ও রুবেলা নির্মূলে টিকাদান ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি তাই লক্ষ্য রাখতে হবে কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে :ডিসি মো:রায়হান কবির

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

 

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

 

 

নারায়ণগঞ্জে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

 

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাম ও রুবেলা নির্মূলে টিকাদান ক্যাম্পেইন একটি গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। জেলার কোনো শিশু যেন এই টিকার আওতার বাইরে না থাকে, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।

 

​নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান-এর সভাপতিত্বে সভায় ক্যাম্পেইনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

​সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত