বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
ছবি: বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

 

 

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া:

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে র‍্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ রায়হান কবির নিজে রক্তের গ্রুপ পরীক্ষা করে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, স্বাস্থ্য সুরক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ এর জাতীয় প্রতিপাদ্য “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ”। তিনি বলেন, এখনও বিশ্বের অনেক দেশে স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য নয়। তাই স্বাস্থ্যসেবার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যাতে প্রতিটি মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারে।

তিনি আরও বলেন, বিজ্ঞানের ওপর আস্থা রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে ভবিষ্যতের যেকোনো স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করা সম্ভব। এ দিবসে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।

এদিকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত