নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যোগে পথশিশু ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া প্রতিবেদন :
১২/০৩/২০২৬ ইং, রোজ: বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যোগে পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক জনাব রায়হান আহাম্মেদের অর্থায়নে এবং বর্তমান সভাপতি জনাব মোঃ ইমরান হোসেন জিসানের পরিচালনায় এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় নারায়ণগঞ্জের দুই নং রেল গেইট, দেওভোগ, আখড়া, ১নং রেল গেইটসহ কয়েকটি এলাকার পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে পথশিশু ও দুস্থ মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পেরে তারা আনন্দিত।
সভাপতি মোঃ ইমরান হোসেন জিসান সকলের কাছে দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতেও যেন তারা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রেখে সমাজের মানুষের পাশে দাঁড়াতে পারেন।