পিরোজপুর প্রতিনিধি: ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস" উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক মাদকবিরোধী র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে পিরোজপুর সদর উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে পিরোজপুর টাউন ক্লাব মাঠে এসে শেষ হয়।র্যালী পরবর্তী টাউন ক্লাব মাঠে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী (এমপি)পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী,পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সভাপতিত্ত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন "মাদক শুধু একটি জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। আমাদের তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি। এই তরুণ প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেছেন। প্রশাসন ও পুলিশ বাহিনীর একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়, যদি না আমরা পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলি। প্রত্যেক অভিভাবককে নিজ নিজ সন্তানের প্রতি আরও যত্নশীল হতে হবে, তারা কার সাথে মিশছে বা কোথায় সময় কাটাচ্ছে সেদিকে নজর রাখতে হবে।" তিনি আরও যোগ করেন, "আমরা পিরোজপুরকে একটি আদর্শ ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। যারা এই অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত, তারা সমাজের শত্রু, দেশের শত্রু। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আসুন, আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি এবং একটি সুস্থ-সবল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখি।" আলোচনা সভা শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা তাদের বক্তব্যে পিরোজপুর জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রশাসন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন সামাজিক দায়িত্ব বোধ ও দায়বদ্ধতার মানবিক সহায়তা প্রকল্প হিসেবে প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত এই ফাউন্ডেশন সব সময় প্রবীনদের জন্য তার সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দ প্রবীণ নাগরিকদের কাল,সময় ও বর্তমান নিজ অন্তরে স্বপ্ন দুয়ার খুলে চেষ্টা করেন প্রতিটি মানুষের মাঝে উপস্থিত হতে এবং পাশে থাকত...
বুবলী যুব কল্যাণ সংস্থা'র উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্র উপহার এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নিজস্ব প্রতিনিধি- সামাজিক ও মানবিক সেবামূলক সংগঠন বুবলী যুব কল্যাণ সংস্থা'র উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থী ও হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে উপহার হিসেবে ঈদ বস্র পোষাক বিতরণ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। ১৬ মার্চ সোমবার বাদ আছর নারায়ণগঞ্জ জেলাস্থ চাষাড়া বালুর মাঠে অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠান...
ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাড. শাহানাজ জামান মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ নারায়ণগঞ্জের বন্দরে বধির কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন। শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টায় বন্দর ২০নং ওয়ার্ডের সোনাকান্দা সিটি কর্পোরেশন মার্কেটের ২য় তলায় অবস্থিত বধির কল্যাণ সংস্থার কার্যালয়ে এ ঈদ উপহার সামগ্রী উপহার তুলে দেওয়া হয়। সুদূর আমেরিকা প্রবাসী ও VSH...
নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যোগে পথশিশু ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া প্রতিবেদন : ১২/০৩/২০২৬ ইং, রোজ: বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যোগে পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক জনাব রায়হান আহাম্মেদের অর্থায়নে এবং বর্তমান সভাপতি জনাব মোঃ ইমরান হোসেন জিসানের পরিচালনায় এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় নারায়ণগঞ্জের দুই নং রেল গেইট, দেওভোগ, আখড়া, ১নং রেল গেইটসহ কয়েকটি এল...
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, শেরপুর সার্কেল-এর আয়োজনে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার জেলা প্রশাস...