হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

মোহাম্মদ হোসাইন:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল টেকনাফ উপজেলা শাখার আওতাধীন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) টেকনাফ উপজেলা কৃষকদলের সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুস শরীফের যৌথ স্বাক্ষরে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার আওতাধীন সব ওয়ার্ডের কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত এ কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত