দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ আনোয়ার হোসেন ভূইয়া।
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ আনোয়ার হোসেন ভূইয়া।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ হলো আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিনে সবাই যেন শান্তি, ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়—এটাই তাঁর প্রত্যাশা।
মোঃ আনোয়ার হোসেন ভূইয়া বর্তমানে ঢাকা বিভাগীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি মানবাধিকার সংস্থার আওতাধীন সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবেও কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি দৈনিক ‘দৈনিক বাংলাদেশ দিগন্ত’-এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি তার বক্তব্যে আরও বলেন, সমাজের সকল স্তরের মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে হবে। ঈদের এই আনন্দ যেন ধনী-গরিব নির্বিশেষে সবার ঘরে পৌঁছে যায়, সে লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরিশেষে তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সবার জীবন সুন্দর ও কল্যাণময় হোক—এই দোয়া করেন।