মহিউদ্দিন, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বুড়িচং উপজেলা শিক্ষাশক্তি ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ, অর্থ সম্পাদক মো. ফয়েজ, পাঠাগার সম্পাদক মো. রেজাউল করিম রাজু ও কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন। এ সময় বুড়িচং উপজেলা শিক্ষাশক্তি ঐক্য পরিষদের সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সহসভাপতি মো. হোসেন ভূঁইয়া, সেক্রেটারি আবদুর রব, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, আইসিটি সদস্য ফাহিম ও জহিরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা নবনির্বাচিত প্রেসক্লাব কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বুড়িচংয়ের শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
স্টাফ রিপোর্টার: বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক রুদ্রবার্তা'র সহকারী সম্পাদক হাজী মুহাম্মদ মহসীন দেওয়ান সভাপতি এবং প্রেস বিডি ডটকম–এর সম্পাদক ডিএম মাইনুদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে ড্রিমল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ক্লাবের আহ্বায়ক সাব্বির আহমেদ...
পিরোজপুর প্রতিনিধি: বেতন-ভাতা বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবিতে পিরোজপুরে অনির্দিষ্টকালের ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। 'বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়ন (বি-২০৩১)' পিরোজপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) সকাল থেকে জেলার সর্বস্তরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) বা অবিভাগীয় কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন। এদিন সকাল ১১টায় আন্দোলনরত কর্মচারীরা পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমবেত হয়ে বিক...
এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি সত্য, ন্যায়, মানবতা এবং জনস্বার্থ রক্ষার এক গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। একজন প্রকৃত সাংবাদিক কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর মুখপাত্র নন; তিনি সত্য ও জনস্বার্থের পক্ষে নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করেন। কিন্তু বর্তমান বাস্তবতায় দেশের বিভিন্ন স্থ...
নির্যাতিত, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর সৌজন্যে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার গৌরবময় ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১০ জুলাই, শুক্রবার এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দীর্ঘ ২৩ বছরের পথচলায় সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনকল্যাণমূলক সাংবাদিকতার আদর্শ ধারণ করে জাতীয় দৈনিক মাতৃজগত মানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে কাজ করে আসছে। সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যম...
মোঃ আবু রায়হান যশোরের অভয়নগরে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল বাশারকে লক্ষ্য করে শক্তিশালী ককটেল (বোমা) হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। তবে নিক্ষেপ করা ককটেলটি অলৌকিকভাবে বিস্ফোরিত না হওয়ায় তিনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। গতকাল রবিবার (২৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া সংলগ্ন সিরাজকাঠি নুরানী মাদ্রাসার সামনের সড়কে এই বর্বরোচিত ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে অভয়নগরসহ গোটা যশোর জ...