ধনবাড়ীর বলিভদ্র ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

মোঃ দেলোয়ার হোসেন।

 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা উপজেলার বলিভদ্র ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভিজিডি কার্ডধারী উপকারভোগীদের মাঝে সরকারি চাল বিতরণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিভদ্র ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার। এ সময় তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকৃত সুবিধাভোগীদের মাঝে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে খাদ্য সহায়তা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করছে।

 

চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফেরদৌস ফকির রতন, বলিভদ্র ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইয়ারুল্লা, বলিভদ্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ (মেম্বার) এবং ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্যরা।

 

উপকারভোগীদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভিজিডি কার্ডধারীদের মাঝে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা খাদ্য সহায়তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত