মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি পবিত্র ঈদুল আজহার ২য় দিন আজ ২৯ মে চাঁপাইনবাবগঞ্জের শাহনেমতুল্লাহ কলেজ প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপির উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোস্ত বিতরণ করা হয়। এ উপলক্ষে মোট ৬৫টি গরু কুরবানি করা হয় এবং প্রতিটি পরিবারের মাঝে ২ কেজি করে গোস্ত বিতরণ করা হয়। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলতে থাকে। এসময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবু জার গিফারী ও পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানবিক এ উদ্যোগে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত হয়েছে। “Health Education Knowledge Sharing Session” শীর্ষক এ সেশনের মূল প্রতিপাদ্য ছিল ক্যান্সার সচেতনতা (Cancer Awareness)। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এ স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ, নারায়ণগঞ্জের সার্বিক সহায়তায় Modern Cancer Hospital Guangzhou-এর সহযোগিতায় SEOK Healthcare এবং A...
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জের ৫টি উপজেলার ৮৯টি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা (৬ষ্ঠ পর্যায়) কেন্দ্রের শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসক মো. রায়হান কবির পুরস্কার প্রদান করেছেন। অনুষ্ঠানটি বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রায়হান কবির তাঁর বক্তব্যে বলেন, ২০০৩ সালে শুরু হওয়া এই প্রকল্পটি ২৩ বছরে পদার্পন করেছে। এর ফলে সনাতনী হিন্দু সম্প্রদায়ের শিশুরা প্রাক-প্রাথমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা...
কুতুবপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নাঃগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফাইজ উদ্দিন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ রসুলপুর মাঠালা পট্টিতে কদিন আগে আগুন লেগে ১১টি টিন সেট ঘর পুড়ে যায়। এ বিষয়টি অবগত হওয়ার পর তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফাইজ উদ্দিন ২৭ মার্চ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার, টিন, কম্বল ও নগদ অর্থ...
পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু'টি পরিবার নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ হরিপুর ইউনিয়নের কাশিমবাজারে "পথশিশু ফাউন্ডেশন"র উদ্যাগে একটি অসহায় পরিবারের মাঝে নতুন ঘর বিতরণ করা হয়েছে। এছাড়া অপর একটি পরিবারকে নতুন টিন উপহার দিয়ে পুরনো ঘর মেরামত করে দেয়া হয়েছে। আজ সোমবার (২৩ মার্চ, ২০২৬) সকালে সুন্দরগঞ্জ হরিপুর ইউনিয়নের স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মো: ওমর ফারুকের উপস্থিতি...
সিরাজগঞ্জ সলঙ্গাতে সাদাকাতুল ফিতর দিলেন আমশড়া গ্রামের কিছু যুবসমাজ নাঈম ইসলামের ক্যামরাই, রিপোট সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো সিরাজগঞ্জ সলঙ্গা আমশড়া গ্রামের কিছু যুবসমাজের উদ্দ্যোগে গরীব - দরিদ্র মানুষদেরকে কোরআন ও সহি হাদিসের আলোকে এক সা পরিমাণ করে প্রত্যেকেই খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ টার সময় আব্দুল খালেকের বাড়ির সামনে এসব ঈদুল ফিতর উপলক্ষে সাদাকাতুল...