নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত হয়েছে। “Health Education Knowledge Sharing Session” শীর্ষক এ সেশনের মূল প্রতিপাদ্য ছিল ক্যান্সার সচেতনতা (Cancer Awareness)।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এ স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ, নারায়ণগঞ্জের সার্বিক সহায়তায় Modern Cancer Hospital Guangzhou-এর সহযোগিতায় SEOK Healthcare এবং Aamra Nari যৌথভাবে এ সেশনের আয়োজন করে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। সেশনে Modern Cancer Hospital Guangzhou, China-এর আন্তর্জাতিক ক্যান্সার বিশেষজ্ঞ ডা. লিন জিং (Dr. Lin Jing) ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং সচেতনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ ইব্রাহিম হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোঃ হাসিনুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সেশনে বক্তারা ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনযাপনের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।