সিরাজগঞ্জ সলঙ্গাতে সাদাকাতুল ফিতর দিলেন আমশড়া গ্রামের কিছু যুবসমাজ

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জ সলঙ্গাতে সাদাকাতুল ফিতর দিলেন আমশড়া গ্রামের কিছু যুবসমাজ

 

নাঈম ইসলামের ক্যামরাই,

 

রিপোট সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ 

 

ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো সিরাজগঞ্জ সলঙ্গা আমশড়া গ্রামের কিছু যুবসমাজের উদ্দ্যোগে গরীব - দরিদ্র মানুষদেরকে কোরআন ও সহি হাদিসের আলোকে এক সা পরিমাণ করে প্রত্যেকেই খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। 

 

গত বৃহস্পতিবার  (২০ মার্চ) সকাল ১০ টার সময় আব্দুল খালেকের বাড়ির সামনে এসব ঈদুল ফিতর উপলক্ষে সাদাকাতুল ফিতরা খাদ্যে সামগ্রী বিতরণ করা হয়।

 

সিরাজগঞ্জের তিনটি উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র গরীবদের মধ্যে টাকা নয় হাদিস ভিত্তিক  তিন কেজি করে চাউল বিতরণ করা হয় ঈদের সামনে এসব চাউল পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করেছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি ও সলঙ্গা রিপোর্টস ইউনিটির সহসভাপতি জনাব ফারুক আহমেদ,   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জবাবদিহ  পত্রিকার প্রতিনিধি ও সলঙ্গা রিপোটার্স ইউনিটির সদস্য জনাব মাসুম বিল্লাহ, বিশিষ্ট  সমাজ সেবক সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ আব্দুল খালেক, আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী শপন সরকার, আজাদ আকন্দ,  শিহাব উদ্দিন। 

 

অনুষ্ঠানে দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি ও সলঙ্গা রিপোটার্স ইউনিটির সহসভাপতি সাংবাদিক ফারুক আহমেদ বলেন, মানুষের উন্নয়নে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। মানুষের জন্য কাজ করে যেতে চাই।

 

আয়োজনকারী সবাই এই প্রতিনিধিকে   বলেন, প্রতিবছরই  সাধ্যমতো আমরা মানুষের পাশে বিভিন্ন ভাবে দাঁড়ানোর চেষ্টা করি। সুখে দুঃখে আমরা  অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি।   ভবিষ্যতেও যাতে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকে এতে এলাকাবাসীর কাছে দোয়া চাই। ঈদের আগের দিন শেষ শুক্রবার হওয়ায় গরীব মিসকিন অসহায় দুস্ত মানুষদের মাঝে সাদাকাতুল ফিতের পৌছাঁতে পরে আমরা খুব আনন্দিত ও খুশি। 

 

এসময় সাংবাদিক ফারুক আহমেদ আরো বলেন, গরীব - দরিদ্র মানুষগুলো এই সমাজেরই মানুষ। তারা সারা বছরই দারিদ্র্যের মধ্যে বসবাস করে নিদারুণ  কষ্টের মধ্যে থাকে া তারা কমপক্ষে  ঈদের দিনের একদিন যাতে ঈদ আনন্দে সকলের সাথে শরীক হতে পারে এজন্য যে ব্যক্তির নিকট ঈদের দিন তার ও তার পরিবারের খাদ্য - খোরাক বিদ্যামান রয়েছ এবং সেই সাথে ফিতরা  দেওযা সামর্থ্য  আছে তার জন্য সহি হাদিস বিত্তিক  এক সা পরিমাণ খাদ্যে সামগ্রী  ব্যবস্থা  করা  প্রত্যেক স্বাধীন নারী ও পুরুষ -ছোট ও বড় সকলের জন্য ফরজ করেছেন আল্লাতালা। 

 

তিনি আরো বলেন, রাসূলল্লাহ (সাঃ)  ঈদের নামায আদায়ের পূর্বে  সাদাকাতুল ফিতরা আদায় করার আদেশ দিতেন। 

 

সাংবাদিক ফারুক আহমেদ আমশড়া গ্রামের যুব সমাজকে এই মহতী কাজের জন্য ধন্যবাদ জানিয়ে যুবকদের আরো বিভিন্ন উন্নয়ন মুখি কাজ করে গরিব, মিসকিন হতদরিদ্র দুস্ত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত