নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি’র সাথে শাহানাজ জামানের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

 

নিজস্ব প্রতিনিধি 

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিনের সাথে প্রেসক্লাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহানাজ জামান।

 

মঙ্গলবার, ১২ মে প্রেসক্লাবে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনকে এগিয়ে নিতে প্রেসক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

অ্যাড. শাহানাজ জামানের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান আহম্মেদ ভূইয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ মনজুর আহমেদ মুন্না ও অর্থ সম্পাদক তাজুল ইসলাম।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত