নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৮৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১১ জন মাদক ব্যবসায়ী, ৩৪ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৯ জন, নিয়মিত মামলার ১৭ জন, অন্যান্য ধারায় ১২ জন, মোবাইল কোর্টে ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন সদস্য রয়েছেন। এ ছাড়া চোর হিসেবে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে থানা-ভিত্তিক বিবরণে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় ১১ জন, ফতুল্লা মডেল থানায় ১৬ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ৭ জন, বন্দর থানায় ৯ জন, সোনারগাঁ থানায় ১৭ জন, রূপগঞ্জ থানায় ১৭ জন এবং আড়াইহাজার থানায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ফতুল্লা মডেল থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ তিনজনকে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১ হাজার ৫২০ পিস ইয়াবাসহ তিনজনকে, সোনারগাঁ থানা পুলিশ ৬ বোতল কেরু মদসহ দুজনকে এবং রূপগঞ্জ থানা পুলিশ ৫৬ বোতল FAIRDYL ও ১২৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে।

এ ছাড়া বিভিন্ন থানার অভিযানে মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত