নারায়ণগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ‘কোবরা বাহিনীর’ ৩ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ‘কোবরা বাহিনীর’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন কুতুবআইল কাঠেরপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উজ্জল গাজী (২৮), রাসেল আঁকন (৪০) ও সানি (২৭)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় জেলাব্যাপী মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। ডিবির অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এসআই মিজানুর রহমান, পিপিএম ও এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডিবির এসআই মিজানুর রহমান, পিপিএম বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় ১৩ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর ৩৫ রুজু হয়েছে।

গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত