মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক


স্টাফ রিপোর্টার | মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পরিচালিত অভিযানে মুন্সীগঞ্জ সদর থানার চরডুমুরিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ চরডুমুরিয়া যাওয়ার রাস্তার মুখে ব্রিজ ও আবুল মাতবরের ডোবা সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় সবুজ মৃধা (৩৯), পিতা—মৃত আবু সুফিয়ান মৃধা, সাং-চরডুমুরিয়া মৃধা বাড়ি, থানা ও জেলা-মুন্সীগঞ্জকে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া, অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। প্রয়োজনে জেলা পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০-০৯৪২৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত