রূপগঞ্জে ১১৯ বোতল FAIRDYLসহ মাদক কারবারি গ্রেফতার

দৈনিক বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১১৯ বোতল FAIRDYLসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ. এম সালাউদ্দিনের নেতৃত্বে ১৪ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর আনুমানিক ১২টার দিকে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানটি রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় পরিচালিত হয়। এসময় সুরিয়া বেগমের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের কক্ষের সামনে মাটির গর্তের ভেতর থেকে ১১৯ বোতল FAIRDYL উদ্ধারসহ তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ নজরুল ইসলাম (২৪), পিতা: ইয়াকুব আলী হাওলাদার, মাতা: শেফালী বেগম। তার স্থায়ী ঠিকানা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বাজিতা গ্রামে হলেও বর্তমানে তিনি রূপগঞ্জের দড়িকান্দি এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা তৎপর রয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত