মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া:
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬ খ্রি.) নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে এই অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ; অধ্যক্ষ, সরকারি তোলারাম কলেজ; জেলা শিক্ষা অফিসার; বিজ্ঞানমনস্ক শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং বিজ্ঞান মেলায় আগত অসংখ্য দর্শনার্থী।
অনুষ্ঠানে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে উন্নত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পাশাপাশি বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।