নারায়ণগঞ্জে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া:

নারায়ণগঞ্জে “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প”-এর আওতায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

 

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

 

এ সময় উপস্থিত ছিলেন ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের উপদেষ্টা ও প্রকল্প পরামর্শকবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণসহ ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মচারীরা।

 

সভায় অটোমেটেড ভূমি সেবা কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভূমি সেবার ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সেবা গ্রহণ প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে। এতে সেবার স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং ভূমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে, যা দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সভা শেষে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত