আধুনিক সংবাদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনপিএস-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

আধুনিক সংবাদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনপিএস-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া:

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সংবাদ মাধ্যম সাপ্তাহিক আধুনিক সংবাদ-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) পবিত্র রমজানের ১৮তম দিনে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, ২২/৩ তোপখানা রোড, ঢাকা-১০০০-এ এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহাবুবুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক আধুনিক সংবাদ এবং চেয়ারম্যান, ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস), ঢাকা, বাংলাদেশ। তিনি তার বক্তব্যে গণমাধ্যমের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত