নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাব-এর উদ্যোগে সোমবার নারায়ণগঞ্জ শহরের গলাচিপাস্থ ক্লাব কার্যালয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক সচেতন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব কাজী মো. ইসলাম মিয়া। তাঁর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সৈয়দ দীল মোহাম্মদ দীলু, সহ-সভাপতি এনামুল হক প্রিন্স, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, অর্থ সম্পাদক মোস্তফা কামাল, প্রচার সম্পাদক আব্দুল মোতালেব, দপ্তর সম্পাদক সোহেল আহম্মেদ।
আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় প্রেস ক্লাব এর সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ দিগন্ত এর প্রধান সম্পাদক নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাব এর স্থায়ী কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন ভূইয়া,
কার্যকরী সদস্য এম আখতার হোসেন, আবু রায়হান, মো. জসিম উদ্দিন, এম এ হায়দার রানা, সৈয়দ রাকিবুল হাসান রাকিব, সুমি আক্তার ও নারগিস আক্তার নিশা প্রমুখ।
আলোচনা পর্বে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন। ইফতারের পূর্ব মুহূর্তে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন সভাপতি আলহাজ্ব কাজী মো. ইসলাম মিয়া।
অনুষ্ঠানটি আন্তরিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।