ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ময়মনসিংহে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এবং এসআরবি-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা, পিপিএম-সেবা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মাঠপর্যায়ে পরিদর্শনকালে তাঁরা স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, কর্মদক্ষতা উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের এ ধরনের মাঠপর্যায়ের তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত