নারায়ণগঞ্জে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রভাত ঘোষ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা তৃতীয় দিনের আন্দোলনে শ্রমিক-পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।  সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।  প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও যৌথ বাহিনী দফায় দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।  এ ঘটনায় ফতুল্লা এলাকা থেকে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।  শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনে শিবু মার্কেট, কাঠেরপুল ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের কারণে ওই সড়কে যান চলাচলও ব্যাহত হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত