নারায়ণগঞ্জে টিআরসি নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

দৈনিক বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া:

নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

জানা যায়, আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সদস্যদের নিয়ে এই ব্রিফিং আয়োজন করা হয়।

ব্রিফিং প্যারেডে নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব তাসমিন আক্তার, পিপিএম।

এসময় তিনি নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা গ্রহণের পদ্ধতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত