শ্রীবরদীর ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান শাজাহান আলী মারা গেছেন।

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।


শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৮নং খড়িয়া কাজির চর ( কেকের চর) ইউনিয়নের তিন তিন বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক শাহজাহান আলী ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও চার মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত তিনি উপজেলার লংগর পাড়া বাজারে অবস্থান করছিলেন৷ রাতে নয়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তার গ্রামের বাড়ি লংগর পাড়ায় যান। পরে বাড়ির লোকজন তাকে শেরপুর সদর হাসপাতাল নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন । বুধবার (১৫) এপ্রিল বিকেলে লংগর পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত