বৃক্ষরোপণেই সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন ডিসি মো. রায়হান কবির

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৮ জুলাই) চাষাড়ার শহীদ জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সর্বস্তরের মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাযেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত