নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণে গণশুনানি অনুষ্ঠিত

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণ সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনের মতামত গ্রহণ, জনমত যাচাই এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

 

গণশুনানিতে অংশগ্রহণকারী নাগরিক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণ বিষয়ে তাঁদের মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন। এ সময় প্রস্তাবিত সীমানা সম্প্রসারণের সম্ভাব্য সুবিধা, চ্যালেঞ্জ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গণশুনানিতে প্রাপ্ত মতামত ও সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হবে এবং তা পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত