১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:


নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ | ১৬ জুলাই ২০২৬

১৬ জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবদুল্লাহ আল আমিন, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আহত জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং জেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আহত জুলাইযোদ্ধাদের সুস্থতা কামনা এবং শহিদ পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

শেষে দেশ, জাতি এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত