জেলা প্রশাসক রায়হান কবিরের উপস্থিতিতে নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

 

জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় "জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬" উদযাপিত হয়েছে।

 

সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে গাছের চারা বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। এ সময় তিনি পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরে টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি, গাছের চারা বিতরণ এবং আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত