মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

 

 

নিয়াজ,চট্টগ্রাম প্রতিনিধি: সাম্প্রতিক টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তাঁর পক্ষ থেকে যুবদলের উদ্যোগে নগরীর বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

 

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক আলিফ উদ্দিন রুবেল।

 

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

আলিফ উদ্দিন রুবেল বলেন, “টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

 

দুর্যোগে মানুষের সেবা করাই আমাদের প্রধান লক্ষ্য। মানবিক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ত্রাণ বিতরণে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

 

 এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

 

স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ত্রাণ বিতরণে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত