আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ‘বিশ্বমানবাধিকার ও টেকসই উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা।

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব ফটো সাংবাদিক।
ছবি: নিজস্ব ফটো সাংবাদিক।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ‘বিশ্বমানবাধিকার ও টেকসই উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা।

 

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের আয়োজনে ‘বিশ্বমানবাধিকার, টেকসই উন্নয়ন ও সার্বজনীন নিরাপত্তা: বৈশ্বিক চ্যালেঞ্জ ও অর্জনের সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভা বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ শহরতলীর মাসদাইরস্থ স্কাই কিচেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

 

অর্গানাইজেশনের চেয়ারম্যান এ্যাড. শাহানাজ জামানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ফজলুল হক রুমন রেজা। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন বাংলা একাডেমীর জীবন সদস্য মুহাম্মদ জালাল উদ্দিন নলুয়া।

 

মহাসচিব সাফায়েত সারদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সচেতন বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইব্রাহিম খলিল, ইঞ্জিনিয়ার আফজাল হোসেন তপন, জাগো নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক শহীদুল্লাহ রাসেল এবং ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উপদেষ্টা ও ইউ এস বাংলা হসপিটালের অর্থোপেডিক ও ট্রমা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মো. নাজমুল হুসাইন সৌরভ। এছাড়া উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ফারহানা আক্তার।

 

সংগঠনের উপদেষ্টা মতিউর রহমান মুক্তির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ইব্রাহিম খলিল, হাজী মুহাম্মদ মহসীন দেওয়ান ও জহিরুল ইসলাম বিদ্যুতকে সম্মাননা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির জীবন সদস্য লুৎফা জালাল, সাংবাদিক সফিকুল ইসলাম আরজু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, সদস্য আরিফ আহমেদ নিপু, সিনাফি, শামীম, রাব্বি, আবু জায়েদ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্য:

ড. ফজলুল হক রুমন রেজা বলেন, দেশে নামসর্বস্ব মানবাধিকার সংগঠনের ছড়াছড়ি রয়েছে, যেগুলোর মাধ্যমে ভুক্তভোগীরা উপকারের চেয়ে অপকারই বেশি ভোগ করেন। এ ধরনের সংগঠনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। তিনি আরও বলেন, “ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন একটি মানসম্মত সংগঠন। প্রথমে কিছুটা দ্বিধায় ছিলাম, পরে চেনা মুখগুলো দেখে ভরসা পেয়েছি। যেখানে শিল্প-সাহিত্যের মানুষ, প্রিয় সাংবাদিকেরা উপস্থিত, সেখানে অবশ্যই ভালো কিছু আশা করা যায়।”

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত